গাক-এর আয়োজনে ২০২৬-২০২৭ অর্থবছরের “বাজেট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত

GUK Budget Implementation Workshop

গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর আয়োজনে ২৪ জুলাই ২০২৬ তারিখে প্রধান কার্যালয় হল রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ক্যাপস্টোন ফেলো-এনডিসি ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি তাঁর বক্তব্যে বাজেটের সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন, সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও […]

Bogura Professionals Club (BPC) কর্তৃক আয়োজিত BPC Football Championship 2026 ঢাকায় অনুষ্ঠিত

BPC Football Championship 2026

Bogura Professionals Club (BPC) কর্তৃক আয়োজিত BPC Football Championship 2026 অদ্য ঢাকায় অনুষ্ঠিত হলো। টুর্নামেন্টে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক স্পন্সরকৃত নাগরসহ করতোয়া, যমুনা ও বাঙালি এই চারটি টিম সেমি ফাইনালে অংশগ্রহণ করে এবং করতোয়া টিম চ্যাম্পিয়ানশীপ অর্জন করে। এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে গাক এর নির্বাহী পরিচালক মহোদয়সহ ঢাকাস্থ বগুড়া জেলার পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ […]

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর নির্বাহী পরিচালক মহোদয়ের সাথে উন্নয়ন বিশেষজ্ঞ জনাব শফিকুল ইসলামের মতবিনিময়

Shafiqul Islam Meets GUK Executive Director

১০/০৭/২০২৬ তারিখে ঢাকায় সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞ উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল ইসলাম এবং গাক এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপষ্টোন ফেলো-এনডিসি মতবিনিময় করেন। তাঁরা দেশের উন্নয়ন সেক্টরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং গাক এর সূচনালগ্নে জনাব শফিকুল ইসলামের সহায়তা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন। উভয়েই দীর্ঘদিন পূর্বে তাঁদের একত্রে কাজ করার […]

শিল্প মন্ত্রণালয়ে বিনিয়োগ বিষয়ক মতবিনিময় সভায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর অংশগ্রহণ

GUK Investment Consultation Meeting

শিল্প মন্ত্রণালয়ের দেশের বন্ধ/রুগ্ন ও অলাভজনক শিল্প কারখানাসমূহে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে বিনিয়োগ প্রস্তাবকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা ০৮ জুলাই ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, শিল্প, বানিজ্য এবং বস্তু ও পাট মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি সংস্থা, কর্পোরেশন, শিল্পপ্রতিষ্ঠান প্রধান এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। […]

গাক-এর উদ্যোগে মৎস্য খাতে প্রদর্শনী সহায়ক হিসেবে মাছের পোনা ও অন্যান্য উপকরণ বিতরণ

GUK Distributes Fish Fingerlings and Inputs to Support Fisheries Demonstration Activities

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় Agro-Microenterprise Development ইউনিট (মৎস্য খাত)-এর কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত সদস্যদের মাঝে প্রদর্শনী সহায়ক হিসেবে মাছের পোনা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ৫ জন সদস্যকে গলদা চিংড়ি চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে গলদা চিংড়ির পিএল (Post Larvae), […]

“১০ হাজার ছানি অপারেশন” লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অরবিস রিজিওনাল কো-অর্ডিনেশন মিটিং সফলভাবে অনুষ্ঠিত

গাক চক্ষু হাসপাতাল, বগুড়ার আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পার্টনার প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে অরবিস রিজিওনাল কো-অর্ডিনেশন মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অরবিস প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে চক্ষু সেবা সম্প্রসারণ, রোগী শনাক্তকরণ ও কার্যকর রেফারেল ব্যবস্থা জোরদার, আউটরিচ কার্যক্রমের উন্নয়ন, ছানি অপারেশনের সংখ্যা বৃদ্ধির কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত […]

গাক কর্তৃক “বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপন”: “দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা”

GUK Celebrates World Milk Day 2026: “Women Dairy Farmers Driving Development Progress

গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় Special Program – Development (Agriculture)-এর আওতায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে “দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” শীর্ষক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১০ জুন ২০২৬ তারিখে মহিপুর কলোনী উচ্চ বিদ্যালয়শেরপুর ,বগুড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র স্কুল এর মেয়ে শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, […]

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এনডিসি মহোদয়কে গাক-এর অভিনন্দন

GUK Congratulates Md. Daud Mia NDC on His Appointment as Secretary of the Technical and Madrasa Education Division

বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব মো: দাউদ মিয়া এনডিসি মহোদয়কে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।

গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত

GUK Eye Hospital Free Eye Camp Bogura

গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে মীর শাহে আলম ফাউন্ডেশন এর আয়োজনে ১৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া এবং মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ২টি ক্যাম্পে ফ্রি চক্ষু সেবা প্রদানের পাশাপাশি ছানি রোগী বাছাই করে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন করা […]

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ এ গাক’র অংশগ্রহণ

GUK participation in International Migrants Day 2025

“আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসন, বগুড়া-এর সার্বিক তত্ত্বাবধানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বগুড়া, প্রবাসী কল্যাণ সেন্টার, বগুড়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বগুড়া এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, বগুড়া-এর যৌথ আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বগুড়ায় একদিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়। উক্ত জব ফেয়ারে গ্রাম উন্নয়ন […]