প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় গাক-এর নির্বাহী পরিচালকের অংশগ্রহণ

Dr. Khandakar Alamgir Hossain, Executive Director of Gram Unnayan Karma (GUK), exchanging greetings with Prime Minister Tarique Rahman following a high-level meeting at the Prime Minister’s Office.

২০ জুন ২০২৫ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত “Revitalising State-Owned Enterprises” শীর্ষক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।

সভা শেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

গাক দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হিসেবে ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও টেকসই উন্নয়ন কার্যক্রমে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message