গাক-এর উদ্যোগে মৎস্য খাতে প্রদর্শনী সহায়ক হিসেবে মাছের পোনা ও অন্যান্য উপকরণ বিতরণ

GUK Distributes Fish Fingerlings and Inputs to Support Fisheries Demonstration Activities

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় Agro-Microenterprise Development ইউনিট (মৎস্য খাত)-এর কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত সদস্যদের মাঝে প্রদর্শনী সহায়ক হিসেবে মাছের পোনা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

এ কার্যক্রমের আওতায় ৫ জন সদস্যকে গলদা চিংড়ি চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে গলদা চিংড়ির পিএল (Post Larvae), পাথুরে চুন, রাসায়নিক সার এবং সাইনবোর্ড প্রদান করা হয়। পাশাপাশি আরও ৫ জন সদস্যকে উন্নত জাতের জি-৩ রুই মাছের পোনা, পাথুরে চুন, রাসায়নিক সার এবং সাইনবোর্ড বিতরণ করা হয়।

এই সহায়তা প্রদানের মাধ্যমে আধুনিক ও লাভজনক মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রদর্শনী প্লট স্থাপন এবং উদ্যোক্তা সদস্যদের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। গাক কৃষি ও মৎস্য খাতের টেকসই উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message