গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমের চট্টগ্রাম ডিভিশনের সিলেট জোনের আওতায় সিলেট, আউসকান্দী ও মাধবপুর এরিয়ার ১৪টি শাখার কর্মী সমাবেশ ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিলেট সদরের উপশহরের গার্ডেন ইন-এ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ১৪টি শাখার FO, AAO, BM, AM, ZM, CC ও D-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ঋণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গাক-এর পরিচালক (ঋণ কার্যক্রম) মোঃ হুমায়ুন খালেদ। উপস্থিত ছিলেন গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি; সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এবং সিসি (ঋণ কার্যক্রম) মোঃ মাসুদুর রহমান, জোনাল ম্যানেজার (ঋণ কার্যক্রম) মোঃ মানিক মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে সকল কর্মীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং আর্থিক অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ ও নিম্নআয়ের মানুষ কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পশুপালন, মৎস্য চাষসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস, আর্থিক শৃঙ্খলা এবং বিশেষ করে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সমাবেশে ঋণ কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার মাধ্যমে সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।






