বিগত ২৮ জুলাই ২০২৬ তারিখে মাননীয় মন্ত্রী, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) কর্তৃক প্রণীত খসড়া “সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এ সকল প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি বা স্থাপনা, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা, ২০২৬” বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন এবং দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর পক্ষে উক্ত সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ড. মোঃ মাহবুব আলম, সিনিয়র পরিচালক এবং আবদুল্লাহ আল মামুন, উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা।
সভায় খসড়া নীতিমালার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা নীতিমালাকে আরও কার্যকর, বাস্তবসম্মত ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।






