গাক-এর আয়োজনে ২০২৬-২০২৭ অর্থবছরের “বাজেট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত

GUK Budget Implementation Workshop

গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর আয়োজনে ২৪ জুলাই ২০২৬ তারিখে প্রধান কার্যালয় হল রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ক্যাপস্টোন ফেলো-এনডিসি ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি তাঁর বক্তব্যে বাজেটের সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন, সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গাক-এর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় গাক-এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম তাঁর বক্তব্যে বাজেট বাস্তবায়নে মাঠপর্যায়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন, নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও উপস্থিত ছিলেন পরিচালক (মনিটরিং অ্যান্ড রিভিউ) জনাব হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (এসএমএপি) মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মোঃ মুখলেছুর রহমান, পরিচালক (অভ্যন্তরীণ নিরীক্ষা অ্যান্ড আইসিটি) আবু রায়হান মিঞা, যুগ্ম-পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জনাব খোরশেদ আলমসহ গাক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুল ইসলাম। কর্মশালায় বগুড়া ডিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, সিসি, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, ফিল্ড অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা এবং কার্যক্রমের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ১০ জন ফিল্ড অফিসারকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কর্মীদের আরও নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

গাক-এর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ ধরনের কর্মশালা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message