GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Lumpy Skin Disease Surveillance and Control

গত ২৮-৩০ জুলাই ২০২৬ তারিখে শ্রীলঙ্কার ক্যান্ডিতে সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক কর্মশালায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানে গাক’র পরিচালক (এমএফ) জনাব মোঃ মুখলেছুর রহমান বিশেষ অতিথি হিসেবে আসন অংশগ্রহণ করেন। কর্মশালায় গাক’র সিঃ যুগ্ম পরিচালক জনাব মোঃ আনিছুর রহমান, যুগ্ম পরিচালক জনাব খোরশেদ আলম, সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ মাসুদুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন, সিঃ জোনাল ম্যানেজার জনাব মোঃ আতাউর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় সার্কভুক্ত বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান এবং মালদ্বীপ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, লাইভস্টক স্পেশালিষ্ট, গবেষক, সার্ক পিএইচডি ফেলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অংশগ্রহণপূর্বক Lumpy Skin Disease বিষয়ক সময়োপযোগী বিভিন্ন গবেষণামূলক পেপার উপস্থাপন করেন। গাক’র পরিচালক মোঃ মোখলেছুর রহমান Lumpy Skin Disease এর বর্তমান বৈশ্বিক, সাউথ এশিয়ান বর্তমান অবস্থা ও দূরীকরনের প্রচেষ্টা এবং গাক বাংলাদেশে Lumpy Skin Disease নিয়ন্ত্রণে DLS এর সহায়তায় কি ধরনের ভুমিকা পালন করে আসছে তার উপর আলোপাত করেন। পাশাপাশি গাক’র বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত এই কর্মশালায় শ্রীলংকার Department of Animal Production and Health (DAPH) এর Director General Dr. B.S.S Perera গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।