গাক চক্ষু হাসপাতাল এবং জিগ্যালোর এর কার্যক্রম চ্যানেল আই এর সবুজ সংকেত অনুষ্ঠানে প্রচারিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর অঙ্গপ্রতিষ্ঠান গাক চক্ষু হাসপাতাল এবং আধুনিক ডিজাইনের লাইফ ষ্টাইল ব্র্যান্ড জিগ্যালোর এর কার্যক্রম চ্যানেল আই এর সবুজ সংকেত অনুষ্ঠানে প্রচারিত। সবাইকে দেখার আমন্ত্রন জানাচ্ছি।
পিকেএসএফ এর চেয়ারম্যান মহোদয়ের সাথে গাক’র নির্বাহী পরিচালক মহোদয়ের সৌজন্য সাক্ষাত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন অদ্য ২৫ অক্টোবর ২০২৩ তারিখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন মহোদয়ের সাথে পিকেএসএফ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাক’র উপদেষ্টা পরিষদের সন্মানিত সদস্য প্রফেসর ড. এম সাইদুজ্জামান, ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম […]
গাক’র উদ্যোগে মডেল ওয়ার্কশপ স্থাপনকল্পে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” প্রকল্পের আওতায় “পরিবেশবান্ধব টেকসই অনুশীলন এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পটি বগুড়া জেলার বগুড়া সদর, শাজাহানপুর ও শেরপুর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। বিশ্ব-ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান, কারখানার পরিবেশ উন্নয়ন, মানসম্মত […]
জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই এর জন্য এমআরএ এবং গাক’র মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

অদ্য ১৮ অক্টোবর ২০২৩ তারিখে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর মধ্যে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই এর জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। গাক’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংকের কারিগরি সহায়তায় এমআরএ কর্তৃক বাস্তবায়নাধীন Microfinance Credit Information Bureau […]
কর্মক্ষেত্রে আপনার চোখের যত্ন নিন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পালিত হলো “বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩”

অদ্য ১২ অক্টোবর ২০২৩ সকাল ১১.০০টায় “বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে বগুড়া জেলা সিভিল সার্জন এর কার্যালয় থেকে একটি বর্নাঢ র্যালী বের হয়ে বগুড়া জেলা পরিষদ চত্বর দিয়ে ঘুরে সিভিল সার্জনের এর কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে অংশগ্রহণ করেন বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহনাজ পারভিন, গাক’র […]
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পেস-ই-কর্মাস প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন Promoting Agricultural Commercialization and Enterprise (PACE) প্রকল্পের আওতায় “ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং ও ই-কমার্স ভিত্তিক বিপনন” উপ-প্রকল্পের অধীনে ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে গাক কনফারেন্স রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদন খাতের সহিত জড়িত উদ্যোক্তাদের অংশগ্রহনে দিনব্যাপি “ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়ন ও ব্রান্ডিং […]
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র “বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী” উদযাপন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র “বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী” উপলক্ষ্যে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর বোর্ড রুমে সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন মহোদয়ের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ এবং যুদ্ধ পরবর্তী সময়ে […]
USAID এর অর্থায়নে CIMMYT কর্তৃক বাস্তবায়নাধীন CSISA-MEA প্রকল্পের কনসালটেন্ট মিঃ টিম রাসেল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) পরিদর্শন

USAID এর অর্থায়নে CIMMYT কর্তৃক বাস্তবায়নাধীন CSISA-MEA প্রকল্পের কনসালটেন্ট মিঃ টিম রাসেল অদ্য ১৯ জুলাই ২০২৩ তারিখে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন CSISA-MEA প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সংস্থার প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক […]
USAID এর অর্থায়নে CIMMYT এর তত্ত্বাবধানে গাক কর্তৃক বাস্তবায়নাধীন CSISA-MEA প্রকল্পের সংবাদ!

আজ প্রতি ঘন্টার ডিবিসি নিউজে চোখ রাখুন। প্রচারিত হচ্ছে USAID এর অর্থায়নে CIMMYT এর তত্ত্বাবধানে গাক কর্তৃক বাস্তবায়নাধীন CSISA-MEA প্রকল্পের সংবাদ!
বগুড়ার চরাঞ্চলে “High Value Crop Production & Market Development” প্রকল্পের চুক্তি স্বাক্ষর

ব্র্যাক ব্যাংক লিঃ এর আর্থিক সহায়তায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক প্রস্তাবিত বগুড়ার চরাঞ্চলে “High Value Crop Production & Market Development” প্রকল্পের আনুষ্ঠানিক চুক্তি অদ্য ৯ জুলাই ২০২৩ তারিখে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর ঢাকা অফিসে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে গাক’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে ডিএমডি এন্ড […]