গাক’র আয়োজনে কৃষি ইউনিটভুক্ত (ফসল খাত) অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গাক কৃষি ইউনিট কর্মশালা

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় কৃষি ইউনিটভুক্ত (ফসল খাত) এর আওতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অদ্য ২০ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, শাজাহানপুর, বগুড়ায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন গাকের সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, প্রকল্প সমন্বয়কারী ডা. জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা প্রধান, বিভিন্ন প্রাইভেট কোম্পানির প্রতিনিধি এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলার কৃষি উদ্যোক্তা, সাধারণ কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মশালার মাধ্যমে ফসল উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষিখাতের উন্নয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।