গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি)-এর উদ্যোগে ASSET–BECCI Project-এর আওতায় পরিচালিত পাঁচটি ট্রেড—
General Care-giving (Level-2), Care-giving for Infant, Toddler & Children (Level-3), Care-giving for Elderly Person (Level-3), Digital Marketing for Freelancing (Level-3) এবং Computer Operation (Level-3)—এর তিন মাসব্যাপী (৯০ দিন) প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হওয়ায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে তারিখে গাক কনফারেন্স হল রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় এক সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিআইটি প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর উপ-পরিচালক মোঃ আরমান হোসেন স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক-এর সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, কো-অর্ডিনেটর (ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস) মোঃ মহিদুল ইসলাম এবং জিআইটি প্রতিষ্ঠানের সেন্টার ম্যানেজার মোঃ ইব্রাহীম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে জিআইটি প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ ও গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে এই প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কর্তন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে সমাপনী আয়োজন সম্পন্ন হয়।







