গাক চক্ষু হাসপাতাল, বগুড়ায় অরবিস ইন্টারন্যাশনাল-এর CCSP প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

GUK Eye Hospital Bogura

গাক চক্ষু হাসপাতাল, বগুড়ায় অরবিস ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে CCSP প্রজেক্টের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অদ্য ০৩ আগস্ট ২০২৬ তারিখে গাক কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এ সভায় গাক চক্ষু হাসপাতালের CCSP প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়ন পদ্ধতি, মনিটিরং সিষ্টেম এবং প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অরবিস ইন্টারন্যাশনাল-এর Associate Director, Iqbal Hossain, Senior Project Manager Alomgir Hossain এবং Project Officer, Henry Dunent Remi উপস্থিত ছিলেন। এছাড়াও গাক-এর উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, গাক চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান, সিনিয়র মনিটরিং অফিসার মোঃ শরিফ হোসাইন এবং এসিস্টেন্ট ম্যানেজার মোঃ মোজাহিদুল উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, অর্জন, চ্যালেঞ্জ এবং কার্যক্রমের গুণগত মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করেন। এ ধরনের নিয়মিত প্রোগ্রেস রিভিউ মিটিংয়ের মাধ্যমে পারস্পরিক সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message