গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি) প্রতিষ্ঠানে পরিচালিত National Human Resource Development Fund (NHRDF) আওতায় চলমান জেনারেল কেয়ারগিভিং লেভেল-২ ও গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল-৩ দু’টি ব্যাচের শিক্ষণ সামগ্রী প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, ট্রেনিং বিভাগের কো-অরডিনেট মোঃ কবির উদ্দিন, গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি) প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম স্যার, প্রতিষ্ঠানের সেন্টার ম্যানেজার মোঃ ইব্রাহীম হুসাইন সহ প্রশিক্ষকবৃন্দ।







