গাক কর্তৃক বাস্তবায়ীত PACE প্রকল্পের আওতায় Market Development of Fortified Eggs and Safe Meat of Native Chicken উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

GUK PACE Project Field Visit on Market Development of Fortified Eggs and Safe Native Chicken Meat Sub-Project

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়ীত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে Promoting Agricultural Commercialization and Enterprises (PACE) Project এর আওতায় “Market Development of Fortified Eggs and Safe Meat of Native Chicken” শীর্ষক উপ-প্রকল্পটি ২০২৩ সালে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। উক্ত প্রকল্পের ফলাফল মূল্যায়নে ইফাদ ও পিকেএসএফ’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাস্তবায়ীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

ইফাদ ও পিকেএসএফ এর প্রতিনিধিবৃন্দ বেলা ৯.০০ ঘটিকায় সংস্থার প্রধান কার্যালয় গাক টাওয়ার, বনানীতে আগমন করেন এবং আগত অতিথিবৃন্দকে সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম অভ্যর্থনা জ্ঞাপন করেন। এরপর তাঁর সভাপতিত্বে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইফাদ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন Mikal Khan, Evaluation Officer; Hasib Ahmed, Consultant, এবং Dr. Farhana Nargis, Consultant। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এরফান আলী, ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার, ড. এসএম ফারুক উল আলম, সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট এবং গাক’র যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ রাফিউল ইসলাম। মতবিনিময় সভায় গাক’র সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার PACE প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের উপর একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি প্রকল্পের আওতায় দেশি মুরগি পালন, পুষ্টিসমৃদ্ধ ডিম উৎপাদন, নিরাপদ মাংস প্রক্রিয়াজাতকরণ, বাজার সংযোগ স্থাপন, প্রশিক্ষণ কার্যক্রম এবং উপকারভোগীদের সক্ষমতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে প্রতিনিধিবৃন্দ PACE প্রকল্পের আওতায় “Market Development of Fortified Eggs and Safe Meat of Native Chicken” উপ-প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম বিশেষ করে ফিড ডিলার, মুরগীর ঘর বিক্রেতা, মিট প্রসেসিং প্লান্ট কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি খামারীদের সাথে মতবিনিময় সভা করেন। উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সফলতার গল্প শোনেন। উপকারভোগীরা জানান, গাক’র সহায়তায় তারা আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে দেশি মুরগি পালন করতে সক্ষম হয়েছেন, যার ফলে তাদের আয় বৃদ্ধি পেয়েছে এবং পরিবারে পুষ্টির মানও উন্নত হয়েছে। প্রতিনিধিবৃন্দ প্রকল্পটির সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তারা প্রকল্পটির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাজার ব্যবস্থা শক্তিশালীকরণ, গুণগত মান নিয়ন্ত্রণ এবং প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম শেষে প্রতিনিধিদল গাক’র সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message