চুড়ান্ত দেনা-পাওনা ও স্টাফ সিকিউরিটি বেনিফিট এর চেক হস্তান্তর

Staff Security Benefit

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) পরিবার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে প্রিয় সহকর্মী, সিরাজগঞ্জ কামারখন্দ শাখার প্রয়াত সিনিয়র শাখা ব্যবস্থাপক মরহুম মোঃ মুরাদ হোসেন-কে। তার প্রতি সম্মান ও তার পরিবারের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে তাঁর চুড়ান্ত দেনা-পাওনা ও স্টাফ সিকিউরিটি বেনিফিটের চেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই মানবিক মুহূর্তে উপস্থিত ছিলেন, পরিচালক (এসএমএপি) মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাআদাত, যুগ্ম-পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) মোঃ রাফিউল ইসলাম ও মোঃ খোরশেদ আলম, উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। গাক পরিবার সর্বদা সহকর্মীদের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্ববোধ পালনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।