সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “স্কুল ফিডিং” কর্মসূচির শুভ উদ্বোধন

School Feeding Program,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় সারা দেশের ১৫০টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিগত চাহিদা পূরণ, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করা। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) রাজশাহী বিভাগের মোট ১২টি উপজেলায় এই কর্মসূচির বাস্তবায়ন করছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল উক্ত ১২টি উপজেলায় অবস্থিত ১,৫৯২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২,৪৬,১০৩ জন শিক্ষার্থীর মাঝে পুষ্টিমানসমৃদ্ধ শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং গাক-এর প্রতিনিধিদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে খাদ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলেই এই কর্মসূচিকে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেন। প্রত্যাশা করা যায়, পুষ্টিকর এই খাদ্য শিক্ষার্থীদের শারীরিক বিকাশে সহায়ক হবে, পুষ্টির ঘাটতি কমাবে, মানসিক ও বুদ্ধিবিকাশে ভূমিকা রাখবে, এবং সর্বোপরি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

এই স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিশুশিক্ষার টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Scroll to Top