কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় দুই দিনব্যাপী কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত

Comprehensive Cataract Services Project Workshop

অরবিস ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস (সিসিএস) প্রকল্পের দুই দিনব্যাপী প্রগ্রেস রিভিউ মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজনে সক্রিয় অংশগ্রহণ করে গাক চক্ষু হাসপাতাল, বগুড়া, উত্তরা ও দিনাজপুর শাখা।

কর্মশালায় প্রকল্পের চলমান কার্যক্রম, রোগীসেবা, ছানি অপারেশন, রিপোর্টিং ব্যবস্থার উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী হাসপাতালগুলোর প্রতিনিধিরা নিজ নিজ অভিজ্ঞতা ও কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন, যা পারস্পরিক সমন্বয় ও সেবার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, উপপরিচালক মো. আরমান হোসেনসহ গাক চক্ষু হাসপাতালের বিভিন্ন শাখার প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অংশগ্রহণকারী হাসপাতালের প্রতিনিধিরা।

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত, সহজলভ্য ও মানবিক চক্ষুসেবা পৌঁছে দিতে গাক ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সফলভাবে কর্মশালা আয়োজন ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message