বগুড়ায় জেলা প্রশাসক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Social Audit Results Sharing Meeting Held with District Administration and Local Authorities in Bogura

অদ্য ১১ মে সকাল ১১টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর যৌথ উদ্যোগে নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন “সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বগুড়া জেলার শাজাহানপুর, শিবগঞ্জ, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও জীবিকা, কিশোর অপরাধ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বিষয়ক পরিচালিত সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. তৌফিকুর রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিভিল সার্জন জনাব মো. খুরশীদ আলম, স্থানীয় সরকারের উপপরিচালক জনাব রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. মেজবাউল করিমসহ বিভিন্ন খাতভিত্তিক জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যবৃন্দ।

সভায় সামাজিক নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসক মহোদয় সরাসরি পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট খাতের কর্মকর্তাগণ উপস্থাপিত ফলাফল নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় মতামত প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর অতিরিক্ত পরিচালক (ডায়ালগ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ) জনাব অভ্র ভট্টাচার্য, সিনিয়র রিসার্চার ও প্রকল্প কোঅর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক, প্রকল্প পরামর্শক জনাব মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট জনাব মো. জাওয়াদুল করিম, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর সহকারী পরিচালক জনাব মো. জিয়াউদ্দিন সরদার, নাগরিকতা–গাক কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর জনাব রাইসুল ইসলাম, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

এখানে উল্লেখ্য যে, Embassy of Switzerland in Bangladesh, Canada’s Foreign Policy—Global Affairs Canada, European Union in Bangladesh এর যৌথ সমর্থনে GFA Consulting Group GmbHCentre for Policy Dialogue (CPD) এই কার্যক্রমটি পরিচালনা করছে।