গাক’র বাস্তবায়নে Special Program-Development (Agriculture) এর মৎস্য খাতের আওতায় “বাজার সংযোগ কর্মশালা” অনুষ্ঠিত

Market Linkage Workshop Held Under Special Program-Development (Agriculture) Fisheries Sector Implemented by GUK

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত Special Program-Development (Agriculture) প্রকল্পের মৎস্য খাতের আওতায় ১৪ মে ২০২৬ তারিখে গাক টাওয়ার, বনানী, বগুড়াস্থ প্রকল্প কার্যালয়ে “বাজার সংযোগ কর্মশালা” অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল মৎস্য খাতের উদ্যোক্তা, উৎপাদক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে কার্যকর বাজার সংযোগ স্থাপন, আধুনিক বিপণন কৌশল সম্পর্কে ধারণা প্রদান এবং মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও গতিশীল ও লাভজনক করে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, বি.সি.এস (মৎস্য) জনাব মোঃ গোলাম মোর্শেদ। তিনি তার বক্তব্যে মৎস্য খাতের বর্তমান সম্ভাবনা, নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি উদ্যোক্তাদের মানসম্মত উৎপাদন ও বাজার চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল আলম, কৃষি কর্মকর্তা মোঃ মাছুদ রানা প্রধানসহ প্রকল্পের সহকারী কর্মকর্তাগণ।

কর্মশালায় অংশগ্রহণ করেন মৎস্য ব্যবসায়ী, পোনা মাছ উৎপাদনকারী, ফিস ফিড ব্যবসায়ী, খামার মালিক, মাছ চাষি এবং স্থানীয় উদ্যোক্তাগণ। অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় বাজার ব্যবস্থাপনা, উৎপাদন ব্যয় হ্রাস, মাছের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরাসরি ক্রেতার সাথে সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বাজারভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং টেকসই মৎস্য খাত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message