গাক কর্তৃক বাস্তবায়নাধীন SMART প্রকল্পের “Training on Climate Vulnerability and Climate Resilient RECP” প্রশিক্ষণ অনুষ্ঠিত

GUK SMART Project Organizes Training on Climate Vulnerability and Climate Resilient RECP

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন, বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় ০৬/০৬/২০২৬ ইং তারিখে SMART প্রকল্পের “Training on Climate Vulnerability and Climate Resilient RECP” সকাল ০৯.৩০ ঘটিকায় গাক কনফারেন্স রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় দিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। SMART প্রকল্পের “Mini Garments” সাব-সেক্টর এর অধীন “Promoting Sustainable Mini Garments Through RECP Practices” উপ-প্রকল্পের আওতায় প্রকল্পের কর্মএলাকায় অন্তর্ভুক্ত SMART প্রকল্পের মোট ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন গাক’র উপ-পরিচালক জনাব মোঃ আরমান হোসেন। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পরিবেশ ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং শোভন কর্ম পরিবেশের মাধ্যমে উদ্যোক্তাদের সম্পদ সাশ্রয়ী পরিচ্ছন্ন উৎপাদনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ রহমত আলী এবং পরিবেশ, জলবায়ু সম্পর্কিত আলোচনা করেন এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল কর্মকর্তা মোঃ ইশতিয়াক শাহরিয়ার। প্রশিক্ষণে প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল আল আজিজ, চীফ ইন্সট্রাক্টর, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এবং কাজী মোঃ রাশেদুল হাসান, সহকারী অধ্যাপক, শাহ সুলতান কলেজ, বগুড়া। প্রশিক্ষণে পরিবেশ ও জলবায়ু কি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, দূষণের কারণ ও প্রতিকার, এবং পরিবেশবান্ধব উপায়ে মিনি গার্মেন্টস প্রোডাকশনের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া পরিবেশ দূষণ থেকে উত্তরণ এর উপায়, দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, Resource Efficient Cleaner Production (RECP) এর পদ্ধতি সমূহ ও বাস্তবায়ন কৌশল, শোভন কর্মপরিবেশ, জেন্ডার সমতা, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিধি নিষেধ, আইন ও GRM নিয়ে বিস্তারিত আলোচনা প্রকল্প ব্যবস্থাপক। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা পরিবেশসম্মতভাবে পোশাক উৎপাদন, আধুনিক প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ও টেকসই ব্যবহারের কৌশল, সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশ দূষণ রোধ, দুর্যোগের সময় নিজেদের নিরাপত্তা প্রদান, পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেওয়া, রিসাইকেল এবং কর্মপরিবেশ উন্নতির বিষয়ে জ্ঞান অর্জন করেন। পরিশেষে গাক’র সহকারী পরিচালক জনাব মোঃ জিয়া উদ্দিন সরদার এর দিক নির্দেশনামূলক পরামর্শ, প্রশিক্ষণ মূল্যায়ন ও মুক্ত আলোচনার মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি হয়।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message