গাক কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি-ডেইরী প্রকল্পের আওতায় উদ্যোক্তা পর্যায়ে “পণ্য ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত

Product Branding by Guk

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পিকেএসএফ’র আর্থিক ও কারিগরি সহায়তায় আরএমটিপি প্রকল্পের ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ উপ-প্রকল্পের আওতায় উদ্যোক্তা পর্যায়ে “পণ্য ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ” ২৫ অক্টোবর ২০২৫ তারিখে গাক প্রশিক্ষণ কেন্দ্র, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় ১ম ব্যাচে মোট ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। তিনি বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পণ্যের গুণগত মানের পাশাপাশি ব্র্যান্ডিং ও সঠিক মার্কেটিং কৌশল গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারণে এই প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, গাক দীর্ঘদিন ধরে পিকেএসএফ’র সহায়তায় উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণ উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি বৃদ্ধি, ক্রেতার আস্থা অর্জন এবং বাজারে টেকসই অবস্থান নিশ্চিত করতে সহায়ক হবে।

এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গাক’র উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সহকারী পরিচালক মোঃ জিয়াউদ্দিন সরদার, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট এর স্বত্বাধিকারী মোঃ শাহীনুর ইসলাম সহ সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ, যারা পণ্যের ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, প্যাকেজিং, গ্রাহক সেবা বিশ্লেষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।