গাক চক্ষু হাসপাতাল এর আয়োজনে PKSF PO দের এর সাথে আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Regional Coordination Meeting Held with PKSF POs Organized by Gram Unnayan Karma (GUK) Eye Hospital

গাক চক্ষু হাসপাতাল -এর আয়োজনে এবং Orbis International, Bangladesh-এর সহায়তায় Comprehensive Cataract Services Project এর আওতায় অদ্য ১৬ এপ্রিল ২০২৬ তারিখে গাক টাওয়ার, বনানী, বগুড়ায় PKSF PO দের সাথে আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় ২০ টি এনজিও এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আরমান হোসেন, উপ-পরিচালক, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Orbis International, Bangladesh-এর আঞ্চলিক প্রতিনিধি রঞ্চু সাহা, গাক’র প্রকল্প ফোকাল ও সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার। সভাটি সঞ্চালনা করেন মোঃ মোজাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গাক চক্ষু হাসপাতাল।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত চক্ষু সেবা বিশেষ করে ছানি অপারেশন কার্যক্রম আরও সম্প্রসারণ ও কার্যকরভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি, সেবা মান উন্নয়ন এবং সমন্বিত কার্যক্রম জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এই সমন্বয় সভার মাধ্যমে অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আরও বেগবান হবে।