“সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি বা স্থাপনা, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা, ২০২৬” বিষয়ক মতবিনিময় সভায় (গাক)-এর অংশগ্রহণ

GUK Consultation Meeting 2026

বিগত ২৮ জুলাই ২০২৬ তারিখে মাননীয় মন্ত্রী, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) কর্তৃক প্রণীত খসড়া “সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এ সকল প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি বা স্থাপনা, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা, ২০২৬” বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। […]

শিল্প মন্ত্রণালয়ে বিনিয়োগ বিষয়ক মতবিনিময় সভায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর অংশগ্রহণ

GUK Investment Consultation Meeting

শিল্প মন্ত্রণালয়ের দেশের বন্ধ/রুগ্ন ও অলাভজনক শিল্প কারখানাসমূহে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে বিনিয়োগ প্রস্তাবকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা ০৮ জুলাই ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, শিল্প, বানিজ্য এবং বস্তু ও পাট মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি সংস্থা, কর্পোরেশন, শিল্পপ্রতিষ্ঠান প্রধান এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। […]

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় গাক-এর নির্বাহী পরিচালকের অংশগ্রহণ

Dr. Khandakar Alamgir Hossain, Executive Director of Gram Unnayan Karma (GUK), exchanging greetings with Prime Minister Tarique Rahman following a high-level meeting at the Prime Minister’s Office.

২০ জুন ২০২৫ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত “Revitalising State-Owned Enterprises” শীর্ষক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। সভা শেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক […]