গাক-এসইপি প্রকল্পে মডেল ওয়ার্কশপ উন্নয়নে আধুনিক উপকরণ ও সরঞ্জামাদি বিতরণ

বিশ্ব ব্যাংক এবং পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” এর আওতায় “পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পটি বগুড়া জেলাধীন ৩টি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্প সংশ্লিষ্ট উদ্যোক্তাদের কারখানার পরিবেশ উন্নয়ন, মানসম্মত পণ্য উৎপাদন ও কর্মীর নিরাপত্তা বিষয়ে বগুড়া জেলায় ১০টি মডেল ওয়াকর্শপ ডেভেলপমেন্ট এর উদ্যোগ গ্রহণ করে। প্রকল্পের আওতায় গত বছর ৫টি আধুনিক পরিবেশবান্ধব মডেল ওয়ার্কশপ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ জুন ২০২৩ তারিখে গাক টাওয়ার বনানী বগুড়ায় আরও ৫জন উদ্যোক্তাকে মডেল ওয়ার্কশপ বিনির্মাণে প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৫লক্ষ টাকা মূলের বিভিন্ন আধুনিক উপকরণ ও সরঞ্জামাদি প্রদান করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক-এডমিন এন্ড অডিট জনাব মোঃ হুমায়ন খালেদ, পরিচালক-আইসিটি এন্ড আরএম জনাব মোঃ রায়হানুস সা-আদাত, সিঃ সহকারী পরিচালক জনাব মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন সরদার জিয়া উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আধুনিক মডেল ওয়ার্কশপ বিনির্মাণে গাক-এসইপি প্রকল্পের পক্ষ হতে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী যেমন- ম্যাটিরিয়াল হ্যান্ডলিং ট্রলি, চেইন পুলি, হ্যান্ড গ্রান্ডিং মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালির্পাস, মাল্টিফাংশনাল টুলবক্স ও টুলবক্সে ও উপকরণ, ফাস্ট এইড বক্স ও উপকরণ, সেফটি সুরক্ষা সামগ্রী (হেলমেট, সেফটি-সু, গামবুট, হ্যান্ড গ্লাভস, গগলস্, এয়ার সাউন্ড প্রটেক্টটর, ডাস্ট মাস্ক, এপ্রোন ইত্যাদি), ওয়েস্ট বিন, পানির ফিল্টার, এক্সজাস্ট ফ্যান সহ কারখানা পরিবেশ উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশিকা ও সাইন সিম্বল প্রদান করা হয়।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message