জিআইটিতে কারিগরি প্রশিক্ষণ কোর্সের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

GUK Institute of Technology technical training

গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি) কর্তৃক পরিচালিত National Human Resource Development Fund (NHRDF)-এর আওতায় আয়োজিত কারিগরি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গাক টাওয়ার (লেভেল-৫), বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি, নির্বাহী পরিচালক, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। তিনি প্রশিক্ষণার্থীদের কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মাহবুব আলম, সিনিয়র পরিচালক, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সালাম, অধ্যক্ষ, গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন এবং সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার সহ জিআইটি-এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জন তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। NHRDF-এর আওতায় পরিচালিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ সৃষ্টি করছে।

‘কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবিশ্বাসী ভবিষ্যৎ গড়ি’—এই প্রত্যয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে GUK Institute of Technology (GIT)-এর কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।