গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত “সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” অদ্য ২১-২২ আগস্ট ২০২৬ তারিখে প্রশিক্ষণ কক্ষ, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়। “সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণে টিভি, প্রিন্ট, ব্রডকাস্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পেশাগত সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ রিপোর্টিং, সংবাদ সংগ্রহ ও উপস্থাপনে পেশাদারিত্ব এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চার বিষয়ে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন করা।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন জনাব আতিকুর রহমান রুমন, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব শফি মাহমুদ বিদ্যুৎ, উপ-সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, সিনিয়র পরিচালক, গাক, উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার এবং জনাব মোহন আখন্দ, সিনিয়র রিপোর্টার, ডিবিসি নিউজ। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ কবির উদ্দীন।
প্রশিক্ষণে জনাব শফি মাহমুদ বিদ্যুৎ, উপ-সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিবর্গ অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করার পাশাপাশি একটি তথ্যভিত্তিক, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গাক-এর পক্ষ থেকে পেশাগত সাংবাদিকতার মানোন্নয়ন, দায়িত্বশীল গণমাধ্যম চর্চা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ড. মোঃ মোজাম্মেল হোসেন বকুল, প্রফেসর ও সভাপতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জনাব মামুন আব্দুল কাইউম, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফেসিলিটেশনে প্রশিক্ষণ কার্যক্রমে পেশাগত মূল্যবোধ, তথ্যভিত্তিক রিপোর্টিং, সংবাদে সততা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বসহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সেশন পরিচালিত হয়।








