“১০ হাজার ছানি অপারেশন” লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অরবিস রিজিওনাল কো-অর্ডিনেশন মিটিং সফলভাবে অনুষ্ঠিত

10,000 Cataract Surgeries

গাক চক্ষু হাসপাতাল, বগুড়ার আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পার্টনার প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে অরবিস রিজিওনাল কো-অর্ডিনেশন মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় অরবিস প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে চক্ষু সেবা সম্প্রসারণ, রোগী শনাক্তকরণ ও কার্যকর রেফারেল ব্যবস্থা জোরদার, আউটরিচ কার্যক্রমের উন্নয়ন, ছানি অপারেশনের সংখ্যা বৃদ্ধির কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন, যা পারস্পরিক শিক্ষা, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমরা বিশ্বাস করি, এ ধরনের সমন্বয় সভা পার্টনার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও কার্যকর যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে অরবিসের “১০ হাজার ছানি অপারেশন” লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।

সফলভাবে সভা আয়োজন ও অংশগ্রহণের জন্য পিকেএসএফ-এর সকল পার্টনার প্রতিনিধি, অরবিস ইন্টারন্যাশনাল এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উত্তরবঙ্গসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দিতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message