বগুড়ার চরাঞ্চলে “High Value Crop Production & Market Development” প্রকল্পের চুক্তি স্বাক্ষর

ব্র্যাক ব্যাংক লিঃ এর আর্থিক সহায়তায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক প্রস্তাবিত বগুড়ার চরাঞ্চলে “High Value Crop Production & Market Development” প্রকল্পের আনুষ্ঠানিক চুক্তি অদ্য ৯ জুলাই ২০২৩ তারিখে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর ঢাকা অফিসে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে গাক’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে ডিএমডি এন্ড চিপ অপারেটিং অফিসার জনাব সাব্বির হোসাইন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড অব এমএফআই এন্ড এগ্রিকালচার ফাইন্যান্স জনাব তাপস কুমার রায় ও হেড অব কমিউনিকেশনস জনাব একরাম কবির এবং গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম ও পরিচালক (স্যোসাল) জনাব মোঃ রাশিদুল ইসলাম।

প্রকল্পের আওতায় বগুড়ার চরাঞ্চলে উন্নত প্রযুক্তি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ভুট্টা, মরিচ, পাট ও সরিষার উৎপাদন বৃদ্ধি, চাষ সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message