গাক কর্তৃক বাস্তবায়নাধীন RMTP প্রকল্পের আওতায় ভেটেরিনারি ল্যাব আধুনিকায়নে অত্যাধুনিক আল্ট্রা সাউন্ড মেশিন ক্রয়ে চেক প্রদান

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন RMTP প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলাধীন “আর.কে ভেট এন্ড পেট কেয়ার সেন্টার” এর আধুনিকায়নে উক্ত ভেটেরিনারি ল্যাব এন্ড সার্ভিস সেন্টার এর স্বত্ত্বাধিকারী উদ্যোক্তা ডা. রিপন কুমার মণ্ডলকে আল্ট্রা সাউন্ড মেশিন ক্রয়ে অদ্য ৬/১২/২৩ তারিখে অনুদানের চেক প্রদান করেন গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড: খন্দকার আলমগীর হোসেন। আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডানিডা ও পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত RMTP প্রকল্পের আওতায় উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ রাফিউল ইসলাম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মো: জিয়াউদ্দিন সরদার, জিআইটি’র অধ্যক্ষ মোঃ আহসান হাবিব, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জিয়াউর রহমানসহ RMTP প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। বগুড়া জেলায় খামারীদের পালিত গবাদী প্রাণীর গর্ভধারণ ও রোগ শনাক্তকরণ পূর্বক সঠিক চিকিৎসার মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও পুনরুৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এ পোর্টেবল আল্ট্রা সাউন্ড মেশিনটি খামারী পর্যায়ে যুগোপযোগী পরিষেবা প্রদানে কার্যকারী ভূমিকা রাখবে আশা করা হচ্ছে।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message