বিশ্বব্যাংক এর প্রতিনিধি কর্তৃক বগুড়ায় গাক এর রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বিশ্বব্যাংক এর সিনিয়র সোশ্যাল প্রোটেকশন ইকোনমিস্ট ও RAISE টাস্ক টিম লিডার আনিকা রহমান এবং অপারেশনস কনসালটেন্ট, সোশ্যাল প্রোটেকশন এ্যান্ড জবস নুশীন সোবহান। এ সময় পিকেএসএফ এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমম্বয়কারী (রেইজ) জনাব দিলীপ কুমার চক্রবর্তী, ডিপিসি জনাব গোলম জিলানী, পিএম বেলাল হোসেন ও কাজী মশরুর উল আলম, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (এমএফ-১) জনাব পংকজ কুমার সরকার, যুগ্ম-পরিচালক রবিউল ইসলাম সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ রেইজ প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় প্রতিনিধিগণ গাক’র রেইজ প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা এবং সন্তোষ্ঠি প্রকাশ করেন।

Scroll to Top