গাক’র রাজশাহী ডিভিশনের ঋণ কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন ঋণ কার্যক্রমের রাজশাহী ডিভিশনের মাসিক সমন্বয় সভা অদ্য ৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে নাটোরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি ঋণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং কাংখিত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালক (এমএফ-২) মোঃ মোখলেছুর রহমান, পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (মনিটরিং এ্যান্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, রাজশাহী ডিভিশনের ক্রেডিট কোঅর্ডিনেটর মোঃ আব্দুর রহিমসহ অত্র ডিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message