গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ ৩৫ বছর যাবত সমগ্র দেশে ২৫ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীগণকে সংযুক্ত আবেদন পত্র স্বহস্তে পূরণ করে, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার সনদের (যদি থাকে) ফটোকপিসহ আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্রবার সকাল ০৯ ঘটিকার মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেয়া ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য সিনিয়র ফিল্ড অফিসার, ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসারদের পরীক্ষা বেলা ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের যেকোন জেলায় বিদ্যমান শাখায় কাজ করতে আগ্রহী প্রার্থীগণকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা যাচ্ছে।
পরীক্ষার স্থানঃ গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া।
প্রয়োজনেঃ ০১৭০৮-৪২১২১০, ০১৩২৪-৭৪৩৫৬৮, ০১৭৩৩-৩৬৮৮২৫, ০১৭৩৩-৩৬৮৩৭৪ ।
এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬-০০২৭৩, সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন।
এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার পদের প্রধান দায়িত্বাবলীঃ এনআইডি ভেরিফিকেশন এবং বিতরণকৃত ঋণ অনুমোদন যাচাই করা, কর্মীদের আদায়কৃত টাকা গ্রহণ করে দৈনিক আদায় বহিতে (ডে-বুক) এবং সফটওয়্যারে পোষ্টিং দেয়া, ঋণ বিতরণ, আদায় এবং সঞ্চয় ফেরত সংক্রান্ত নথি সংরক্ষণ করা, প্রধান কার্যালয় এর সাথে ফান্ড লেনদেন সঠিক খাতে হিসাবভুক্ত করা এবং বাজেট অনুযায়ী খরচ নির্বাহ নিশ্চিত করা, দৈনিক বকেয়া রিপোর্ট প্রস্তুত করা, শাখার মাসিক AIS প্রতিবেদন তৈরী করা, কম্পিউটারের মাধ্যমে ই-মেইলে যোগাযোগ নিশ্চিত করা, শাখার কার্যক্রম তদারকিতে শাখা ব্যবস্থাপককে সহযোগীতা করা ইত্যাদি।
সিনিয়র ফিল্ড অফিসার/ফিল্ড অফিসার/জুনিয়র ফিল্ড অফিসার পদের প্রধান দায়িত্বাবলীঃ এলাকা জরিপ, সদস্য জরিপ, সমিতি গঠন, সদস্য ভর্তি, ঋণী সদস্য ও ঋণের খাত নির্বাচন, ঋণ প্রস্তাব, ঋণ বিতরণ, সঞ্চয় ও কিস্তি আদায় করা ইত্যাদি।
E-mail your CV to [email protected] send hard copy to the above-mentioned address before deadline.