বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে “Love Your Eyes” (আপনার চোখকে ভালোবাসুন) প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাক চক্ষু হাসপাতাল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে চোখের যত্ন, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং নিয়মিত চক্ষু পরীক্ষা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাক চক্ষু হাসপাতালের পরিচালক (মেডিকেল) ডাঃ হাসান শহীদ মোঃ রেজাউন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক-এর উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন এবং সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার।
কর্মসূচিটি গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং Comprehensive Cataract Services Project (CCSP), Orbis International-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চোখের সুস্থতা রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য মানসম্মত চক্ষু সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
“Love Your Eyes” — আপনার চোখকে ভালোবাসুন, চোখের যত্ন নিন।









