পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. মোস্তাফিজুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং ক্যাপস্টোন ফেলো-এনডিসি ড. খন্দকার আলমগীর হোসেন।
সাক্ষাৎকালে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাব্য যৌথ উদ্যোগের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা. নুরুল ইসলাম এবং গাক-এর সিনিয়র ম্যানেজার আবদুল্লাহ আল মামুন।





