ওয়াক-ইন-ইন্টারভিউ এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার, ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার, বগুড়া।

Overview

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ ৩৫ বছর যাবত সমগ্র দেশে ২৫ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রার্থীগণকে সংযুক্ত আবেদন পত্র স্বহস্তে পূরণ করে, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার সনদের (যদি থাকে) ফটোকপিসহ আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্রবার সকাল ০৯ ঘটিকার মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেয়া ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য সিনিয়র ফিল্ড অফিসার, ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসারদের পরীক্ষা বেলা ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের যেকোন জেলায় বিদ্যমান শাখায় কাজ করতে আগ্রহী প্রার্থীগণকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা যাচ্ছে।

আবেদন পত্র ডাউনলোড করুন

পরীক্ষার স্থানঃ গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া।

প্রয়োজনেঃ ০১৭০৮-৪২১২১০, ০১৩২৪-৭৪৩৫৬৮, ০১৭৩৩-৩৬৮৮২৫, ০১৭৩৩-৩৬৮৩৭৪ ।

এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬-০০২৭৩, সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন।

Responsible For
  • প্রধান দায়িত্বাবলীঃ

    এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার পদের প্রধান দায়িত্বাবলীঃ এনআইডি ভেরিফিকেশন এবং বিতরণকৃত ঋণ অনুমোদন যাচাই করা, কর্মীদের আদায়কৃত টাকা গ্রহণ করে দৈনিক আদায় বহিতে (ডে-বুক) এবং সফটওয়্যারে পোষ্টিং দেয়া, ঋণ বিতরণ, আদায় এবং সঞ্চয় ফেরত সংক্রান্ত নথি সংরক্ষণ করা, প্রধান কার্যালয় এর সাথে ফান্ড লেনদেন সঠিক খাতে হিসাবভুক্ত করা এবং বাজেট অনুযায়ী খরচ নির্বাহ নিশ্চিত করা, দৈনিক বকেয়া রিপোর্ট প্রস্তুত করা, শাখার মাসিক AIS প্রতিবেদন তৈরী করা, কম্পিউটারের মাধ্যমে ই-মেইলে যোগাযোগ নিশ্চিত করা, শাখার কার্যক্রম তদারকিতে শাখা ব্যবস্থাপককে সহযোগীতা করা ইত্যাদি।

    সিনিয়র ফিল্ড অফিসার/ফিল্ড অফিসার/জুনিয়র ফিল্ড অফিসার পদের প্রধান দায়িত্বাবলীঃ এলাকা জরিপ, সদস্য জরিপ, সমিতি গঠন, সদস্য ভর্তি, ঋণী সদস্য ও ঋণের খাত নির্বাচন, ঋণ প্রস্তাব, ঋণ বিতরণ, সঞ্চয় ও কিস্তি আদায় করা ইত্যাদি।

Additional Requirements
এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসারঃ
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫
  • ৫ ফুট - ৬ ইঞ্চি, ৫০-৭০ কেজি (পুরুষ প্রার্থী) এবং ৫ ফুট - ২ ইঞ্চি, ৫০-৬০ কেজি (নারী প্রার্থী)
সিনিয়র ফিল্ড অফিসারঃ
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫
  • ৫ ফুট - ৬ ইঞ্চি, ৫০-৭০ কেজি (পুরুষ প্রার্থী) এবং ৫ ফুট - ২ ইঞ্চি, ৫০-৬০ কেজি (নারী প্রার্থী)
ফিল্ড অফিসারঃ
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫
  • ৫ ফুট - ৬ ইঞ্চি, ৫০-৭০ কেজি (পুরুষ প্রার্থী) এবং ৫ ফুট - ২ ইঞ্চি, ৫০-৬০ কেজি (নারী প্রার্থী)
জুনিয়র ফিল্ড অফিসারঃ
  • বয়সঃ ২৫-৩৫
  • ৫ ফুট - ৬ ইঞ্চি, ৫০-৭০ কেজি (পুরুষ প্রার্থী) এবং ৫ ফুট - ২ ইঞ্চি, ৫০-৬০ কেজি (নারী প্রার্থী)
Job Nature
Full Time
Educational Requirements
  • এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসারঃ শিক্ষাগত যোগ্যতাঃ বানিজ্য বিভাগে স্নাতক অথবা বানিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী।
  • সিনিয়র ফিল্ড অফিসারঃ শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান।
  • ফিল্ড অফিসারঃ শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান।
  • জুনিয়র ফিল্ড অফিসারঃ শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান।
Job Location
Anywhere in Bangladesh
Salary
  • এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসারঃ বেতন ভাতা ও সুবিধাদিঃ ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮,০০০/- টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকূল্যে ২৯,০২০/- টাকা। জাতীয় পর্যায়ের এনজিওতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা (যদি থাকে) থাকলে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।
  • সিনিয়র ফিল্ড অফিসারঃ মাসিক বেতনভাতা সর্বসাকুল্যে ৩৯,৬৫৩/- টাকা। প্রার্থীর জাতীয় পর্যায়ের এনজিওতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ফিল্ড অফিসার পদে নূন্যতম ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • ফিল্ড অফিসারঃ ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮,০০০/- টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৪,১২০/- টাকা। জাতীয় পর্যায়ের এনজিওতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা (যদি থাকে) থাকলে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।
  • জুনিয়র ফিল্ড অফিসারঃ ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৬,০০০/- টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে ৩১,৩০৪/- টাকা। জাতীয় পর্যায়ের এনজিওতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা (যদি থাকে) থাকলে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।
  • বিঃদ্রঃ উপরে উল্লেখিত পদে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বর্তমানে চাকুরীতে কর্মরত আছেন অথবা সাম্প্রতিক সময়ে চাকুরী হতে ইস্তফা দিয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিল যোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন প্রাপ্য হবেন। উল্লেখিত ক্রাইটেরিয়া বহির্ভূত (বয়স ও শিক্ষাগত যোগ্যতা) এবং ধূমপায়ী প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে নিরুৎসাহিত করা হচ্ছে ।
Other Benefits
  • অন্যান্য সুবিধাঃ বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত ভাতা, দুর্ঘটনাজনিত বীমা এবং একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন।

How to Apply

 

E-mail your CV to [email protected] send hard copy to the above-mentioned address before deadline.

Apply for this position

*
*
* Attach your resume. Max size 2mb Allowed Types: pdf