১০/০৭/২০২৬ তারিখে ঢাকায় সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞ উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল ইসলাম এবং গাক এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপষ্টোন ফেলো-এনডিসি মতবিনিময় করেন। তাঁরা দেশের উন্নয়ন সেক্টরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং গাক এর সূচনালগ্নে জনাব শফিকুল ইসলামের সহায়তা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন। উভয়েই দীর্ঘদিন পূর্বে তাঁদের একত্রে কাজ করার বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন এবং জনাব শফিকুলকে গাক এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। জনাব শফিক তাঁর দীর্ঘ উন্নয়ন অভিজ্ঞতা এবং মুক্তিযুদ্ধের স্মৃতির বিষয়ে লেখা দু’টি বই গাক এর নির্বাহী পরিচালক মহোদয়’কে উপহার দেন।
উভয়ই একে অপরের শুভকামনা করেন। মতবিনিময় সভায় গাক এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম উপস্থিত ছিলেন।






