গাক কর্তৃক আয়োজিত কুপ-মডেল পদ্ধতিতে দেশী মুরগি পালন বিষয়ক ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত Special Program – Development (Agriculture) এর আওতায় কুপ-মডেল পদ্ধতিতে কমন দেশী মুরগি পালন বিষয়ক ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ণ সভা ২৪ জুন, ২০২৬ তারিখে মোস্তাইল, শাজাহানপুর, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা, গাক। তিনি কুপ-মডেল পদ্ধতিতে দেশী মুরগি পালনের বিভিন্ন সুবিধা, উৎপাদন বৃদ্ধি, রোগ ব্যবস্থাপনা এবং লাভজনক খামার পরিচালনার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও স্থানীয় উদ্যোক্তাগণ তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন, যা উপস্থিত খামারিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। সভায় অংশগ্রহণকারীরা দেশী মুরগি পালনকে আরও আধুনিক, নিরাপদ ও লাভজনক করার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

এই উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।