গাক উদ্যোগে SMART-প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস’২৬ উদযাপন

২৩ জুন ২০২৬, “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় মেশিনারি ও যন্ত্রাংশ উপ-প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। […]