জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র “বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী” উদযাপন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র “বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী” উপলক্ষ্যে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর বোর্ড রুমে সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন মহোদয়ের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ এবং যুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর অবদান বিষয়ে আলোচনা করা হয়। আলোচনান্তে শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন ড. মোঃ মাহবুব আলম (সিনিয়র পরিচালক), মোঃ রশিদুল ইসলাম (পরিচালক, সোশ্যাল এন্টারপ্রাইজ), মোঃ হুমায়ুন খালেদ (পরিচালক, প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা), পঙ্কজ কুমার সরকার (পরিচালক, মাইক্রোফাইন্যান্স), হজকিল মোঃ আবু হাসান (পরিচালক, মনিটরিং ও রিভিউ), মোঃ আবু রায়হান মিয়া (পরিচালক, এসএমএপি) মোঃ রায়হানুস সাদাত (পরিচালক, আইসিটি ও আরএম) সহ বিভিন্ন বিভাগের প্রধানগন এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share:

More Posts

Lumpy Skin Disease Surveillance and Control

GUK এর সাথে SAARC এর পার্টনারসীপে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center এবং কৃষি ও গবাদিপশু মন্ত্রণালয়–এর যৌথ আয়োজনে শ্রীলঙ্কার ক্যান্ডিতে “দক্ষিণ এশিয়ায় এলএসডি (Lumpy Skin Disease) নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় গাক’র প্রতিনিধি দলের অংশগ্রহণ

Send Us A Message